ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কামরাঙ্গীচরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৯, ১ জুন ২০২৩
কামরাঙ্গীচরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী

রাজধানীর কামরাঙ্গীচরে বিয়ের দেড় মাসের মাথায় সবুজ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীচর আলীনগরের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। কামরাঙ্গীচর থানার এসআই তন্ময় কুমার রায় এ তথ্য জানান।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ লামড়া গ্রামের দেলোয়ারের ছেলে সবুজ।

Advertisement

এসআই তন্ময় কুমার রায় বলেন, খবর পেয়ে সকাল ১০টায় মরদেহ উদ্ধার কর হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!