ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিস মোট ২৮টি ইউনিট কাজ করছে।
.png)
সরেজমিন দেখা যায়, নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন মার্কেটের একপাশেই ছিল। তবে প্রায় দুই ঘণ্টা জ্বলতে থাকা আগুন তৃতীয় তোলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় তলায় প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি আনসার ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করছেন। এগিয়ে এসেছেন ব্যবসায়ীরাও।