ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আগুনে আটকা সাব্বির, বাইরে মায়ের আহাজারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২, ১৫ এপ্রিল ২০২৩
আগুনে আটকা সাব্বির, বাইরে মায়ের আহাজারি
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। এই খবরে জড়ো হচ্ছেন দোকানের মালিক-কর্মচারী ও তাদের স্বজনরা।

শনিবার ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় মার্কেটের সামনের রাস্তায় অঝোরে কাঁদতে দেখা যায় এক মাকে। 

কাছে গিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে সাব্বির, ভেতরে আটকা পড়ছে। ফোনের কথা হচ্ছে সাব্বিরের সঙ্গে। কিন্তু মার্কেট থেকে বের হতে পারছে না। দোতলায় দোকান রয়েছে সাব্বিরের।

Advertisement

আহাজারি করতে করতে এই মা বার বার বলছিলেন, আমার বাবা, আমার বাবাটা কই, ওরে বের করে দেন। আমার বাবাটা না বাঁচলে আমি তো শেষ।

এরপর ফোনে ছেলের সঙ্গে কথাও বলেন তিনি। আতঙ্কিত মা ফোনে বলেন, বাবা সাব্বির দোকান গেলে ফিরে পাবো, তুই গেলে আর পাবো না, তুই নেমে আয় যেভাবেই হোক।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের সময় গভীর রাত পর্যন্ত মার্কেটে বেচাকেনা চলেছে। তাই অনেকে রাতের বেলা মার্কেট থেকে বের হয়নি, ভেতরেই রয়েছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!