ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬, ১৪ এপ্রিল ২০২৩
হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ঘণ্টাখানেকের চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!