ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে স্পিনিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৪, ১২ এপ্রিল ২০২৩
গাজীপুরে স্পিনিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি স্পিনিং কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস লিমিটেডে আগুনের সূত্রপাত ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস লিমিটেডের সামনের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের আট ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!