ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দেড় ঘণ্টার চেষ্টায় পুরান ঢাকার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:১৯, ১৪ এপ্রিল ২০২৩
দেড় ঘণ্টার চেষ্টায় পুরান ঢাকার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা মার্কেটের পাশে টিনশেড গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের সদর দফতরে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন উদ্ধার কাজ চলছে। 

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটে নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের টিনশেডের গুদামটিতে আগুন লাগে। 

Advertisement

শাহজাহান শিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানাটিতে প্লাস্টিক ছিল। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!