ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২, ১ সেপ্টেম্বর ২০২২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
আগুন- ফাইল ছবি

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৮ মিনিটে আগুনের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ।

তিনি জানান, রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

অপরদিকে, সকাল ৭টায় রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় তিনটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!