ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

হাজারীবাগে বটতলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৮, ৩১ আগস্ট ২০২২
হাজারীবাগে বটতলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর হাজারিবাগ এলাকার বটতলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বস্তিটিতে ১৫ থেকে ১৬টি টিনের ঘর রয়েছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ডিউটি অফিসার এরশাদ হোসেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!