[ রাজধানী ]
সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট।
রোববার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন>>> চার বিভাগে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ১০টা ৫৬ মিনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের অন্য একটি সূত্রে জানা গেছে, লঞ্চটি ঘাটে ভেড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।
এদিকে প্রাথমিকভাবে লঞ্চটিতে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!