আরো পড়ুন: বিয়ের আড়াই মাসেই মা হলেন নববধূ, হাসপাতালেই তালাক দিলেন স্বামী
নেত্রকোনার শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক নয়ন দাশ জানান, নেত্রকোনা থেকে শাহজালাল পরিবহনের একটি বাস ময়মনসিংহে যাচ্ছিল। পথে নবজাতক নিয়ে ফেরা অটোরিকশাটিকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চালকসহ একই পরিবারের ছয়জন নিহত হন।
.png)
রোববার দুপুরে ময়মনসিংহের তারাকান্দায় এলাকার গাছতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের চেচুয়ালেন্দি গ্রামে।
আরো পড়ুন: সালিশে আসলেন হেলিকপ্টারে চড়ে, জনরোষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ
তারা হলেন- মাওলানা ফারুক হোসেন, তার স্ত্রী মাসুমা বেগম, তার পাঁচদিন বয়সী কন্যা শিশু, ভাই নিজাম উদ্দীন, ভাবি জোসনা বেগম ও বোন জুলেখা খাতুন। তবে অটোচালকের পরিচয় এখনো জানা যায়নি। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শাহজালাল পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন: সিজারের সময় কেটে ফেলল নবজাতকের পেট, বেরিয়ে এলো নাড়িভুঁড়ি
নিহত মাওলানা ফারুকের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, গত সপ্তাহে সন্তান প্রসবের জন্য মাসুমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন মাওলানা ফারুক। পাঁচদিন আগে তাদের সন্তানের জন্ম হয়। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাড়িতে ফেরার পথে সবাই নিহত হন।