[ রাজধানী ]
চতুর্থ দিনের মতো ফুলবাড়িয়া মার্কেটে চলছে উচ্ছেদ অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ চতুর্থ দিনের মতো উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রোববার দুপুর ১২টা থেকে নকশাবহির্ভূত দোকান অপসারণে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।
এর আগে, ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে গত মঙ্গলবার থেকে এ অভিযান শুরু হয়।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, সিটি কর্পোরেশনের এ মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত বা অবৈধ দোকান রয়েছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, অবৈধ দুই-তৃতীয়াংশ দোকান এরই মধ্যে গুঁড়িয়ে দেয়া হয়েছে। প্রয়োজনে এ অভিযান আরো কয়েকদিন চলবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!