ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

১ অক্টোবর থেকে ঝুলন্ত তার থাকবে না: আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ১২ সেপ্টেম্বর ২০২০
১ অক্টোবর থেকে ঝুলন্ত তার থাকবে না: আতিক
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম- ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আগামী ১ অক্টোবরের আগেই ঝুলে থাকা তারের জঞ্জাল সরানোর নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

শনিবার দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের উদ্বোধনের সময় সংশ্লিষ্টদের এ নির্দেশ তিনি। এ সময় ডিএনসিসি মেয়র ৯ একর জমির উপর নির্মিত পার্কটি রাজধানীর অন্যতম আধুনিক পার্ক হবে বলে জানান।

আতিকুল ইসলাম বলেন, পয়লা অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোনো ঝুলন্ত তারের জঞ্জাল থাকবে না। ওইদিন থেকেই ঝুলে থাকা তার কাটা শুরু হবে।

এছাড়া ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার উচ্ছেদ অভিযান চলবে উল্লেখ করে তিনি বলেন, যত বড় ক্ষমতাধারী আসুক না কেন, এ কাজে কেউ বাধা দিতে পারবে না।

বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধনকালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও ভারতীয় দূতাবাসের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!