ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চাঁদরাতে প্রকাশিত হবে তাদের নতুন গান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৬, ২৩ মে ২০২০
চাঁদরাতে প্রকাশিত হবে তাদের নতুন গান
হাবিব ওয়াহিদ ও শায়ান চৌধুরী অর্ণব

জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ ও শায়ান চৌধুরী অর্ণবের নতুন গান প্রকাশ পাবে চাঁদরাতে। হাবিবের গানের শিরোনাম ‘আমি ভাবি তুমি’ এবং অর্ণবের গানটির শিরোনাম ‘চোরা কাঁটা’।

হাবিব ওয়াহিদের ‘আমি ভাবি তুমি’ গানের কথা লিখেছেন অমিতা কর্মকার। সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। এইচডাব্লিউ প্রডাকশনের ব্যানারে তৈরি গানটি প্রকাশিত হবে হাবিবের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে। পাশাপাশি বেশ কিছু মিউজিক প্ল্যাটফর্মেও শোনা যাবে।

এদিকে অর্ণব বর্তমানে আছেন শান্তিনিকেতনে, সেখানে থেকেই রাজীব আশরাফের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেন। তার সঙ্গে ঘরে বসেই বাজিয়েছেন বুনো, সাদ ও ইমরান।

Advertisement

স্টক ফুটেজ আর বাসায় ধারণ করা দৃশ্য দিয়ে গানটির ভিডিও বানিয়েছেন আবরার আতাহার। চাঁদরাতেই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!