ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
চবির হলে গাঁজা ও বিদেশি মাদকদ্রব্য উদ্ধার, ৭ জন আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের সি ব্লকের ৬১২ ও ১০৪ নাম্বার রুমে গাঁজাসহ দেশী ও বিদেশি মাদকসেবন অবস্থায় ৭ জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে একজন অতীশ দীপঙ্কর হলের ছাত্র ও ৫ জন ফরহাদ হলের ও একজন বিশ্ববিদ্যালয়ের বহিরাগত।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭:০০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এই অভিযানের পরিচালনা করেন।
মাদক সেবনকারী ৭ জন হলেন শ্মিত রেমা (ফার্মাসি), শাফিউল জামান অয়ন (আই আর), মিনহাজুল ইসলাম (ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স), কামরুল ইসলাম (গেস্ট), শাওন খান (আইএমএল), ফাহিম আহমেদ শাহিন (সমাজতত্ত্ব), মো. মাহাবুব রহমান এবং ইয়াজ নূর সাইমুন (স্পোর্টস সায়েন্স) বিভাগের।
অভিযান পরিচালনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ বলেন, আমরা দুইজন হাউস টিউটর নিয়ে রুমের মধ্যে প্রবেশ করি। আমরা সি ব্লকের ৬১২ নাম্বার রুমে চলে যাই, যেটার সম্পর্কে আমাদের কাছে ইনফরমেশন ছিল। তো আমরা সরাসরি গিয়ে ওই রুম নক করি, নক করার পর ভেতরে আমরা সাত-আটজন শিক্ষার্থীকে পেয়েছি যারা এখানে মাদক গ্রহণ করছিল। তাদের সামনে পর্যাপ্ত মাদক ছিল এবং তারা এখানে গান-বাজনার নাম করে ওখানে মাদক সেবন করছিল।
তিনি আরোও বলেন, "বিশেষ করে আমরা সরাসরি কাঁচা গাঁজা পেয়েছি। গাঁজার পাশাপাশি আরও বিদেশি বিভিন্ন ধরনের ইলেকট্রিক সিগারেটের আলামত আমরা পেয়েছি এবং মাদক সেবনের অন্যান্য মাদক সেবনের আমরা আলামতগুলো পেয়েছি। তো এই মাদক সেবনের আলামতের পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে ওখানে সিগারেট, সিগারেটের প্যাকেট এবং অন্যান্য অনেক এমন মাদকও আছে যেগুলোর নাম আমি ব্যক্তিগতভাবে জানি না এবং বিভিন্ন ধরনের বিদেশি বিয়ারের বোতলও আমরা পেয়েছি। তো সব মিলিয়ে ওইখানে যে জিনিসগুলো পাওয়া গিয়েছে সেটা আমরা জব্দ করেছি। জব্দ করার পর হল প্রশাসনও এসেছেন এবং এই রুমটা সিলগালা করে দেওয়া হয়েছে।"
হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার বিষয়ে তিনি বলেন, "মাদক সেবনকারীরা হাউস টিউটরকে চিনতে না পারায় তারা ভুল বশত ধাক্কা দেয়, পরে তারা ক্ষমা চায় হাউস টিউটরের কাছে।"
এবিষয়ে ফরহাদ হলের প্রোভোস্ট ড. এইচ.এস. ফারুক আলম বলেন, "গোপন খবরের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি নিয়ে আমরা সি ব্লকের ৬১২ নাম্বার রুমে সার্চ করি। ওই সময় আমরা গাঁজাসহ ৭ জনকে মাদকসেবন অবস্থায় আটক করি।"
হলের সিট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, "আমরা তাদের সিট বাতিল করেছি এবং বিশ্ববিদ্যালয়কে অবহিত করেছি। বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিকেও জানানো হয়েছে।"