ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
নোয়াখালীতে স্বামীর বাড়িতে বসবাসে বাধা, অনাহারে দুই শিশু
সোনাইমুড়ীতে মৃত প্রবাসী রাকিবের সন্তানদের খাবার প্রদানে বাধা দেয় স্বজনরা। ছবি-ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সোনাইমুড়ীতে সৌদি প্রবাসী মৃত নাহিদুল ইসলাম রাকিবের স্ত্রী সুলতানা ইসলাম মীম ও তাঁর দুই শিশুসন্তানকে স্বামীর বাড়িতে বসবাসে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের থাকার কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এবং শিশুদের খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়িতে প্রবেশে বাধা দেওয়ারও অভিযোগ করেছেন মীমের পরিবার। এ পরিস্থিতিতে দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাঁকে।
এ ঘটনায় গত বুধবার (১৮ নভেম্বর) সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মীমের বাবা মো. আবুল কাশেম। অভিযোগে রাকিবের বোন সুইটি আক্তার মিতু, চাচি শারমিন আক্তার, চাচা মোশারফ হোসেন ও চাচি রত্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে আবুল কাশেম উল্লেখ করেন, তাঁর মেয়ে সুলতানা ইসলাম মীমের স্বামী নাহিদুল ইসলাম রাকিব মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন মীমসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন। পরে জামিনে মুক্ত হয়ে গত ৮ নভেম্বর থেকে স্বামীর বাড়িতে বসবাস শুরু করেন মীম। তবে সেখানে বসবাসের পর থেকেই তাঁকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। তাঁর থাকার কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই শিশু সন্তান মুসকান ও আরফিনের জন্য আনা খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে তাদেরকে অনাহারে থাকতে হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিমপাড়ার একটি মসজিদ এলাকায় মীম ও তাঁর সন্তান খাবার আনতে গেলে অভিযুক্তরা বাধা দেন। এ সময় শিশুকে খাবার দিতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পাশাপাশি মীমকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে খাবার ছাড়াই শিশুদের বাড়িতে ফিরে যেতে বাধ্য করা হয়।
আবুল কাশেমের দাবি, দুই সন্তানসহ মীমকে স্বামীর বাড়ি ছেড়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজন হুমকি দিয়ে আসছেন। এতে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান মীম।
এদিকে স্বামী রাকিবের মৃত্যুর পেছনে ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন স্ত্রী সুলতানা ইসলাম মীম। তাঁর দাবি, গত ৬ জুলাই সৌদি আরব থেকে দেশে ফেরার পর পারিবারিক বিভিন্ন বিরোধ নিয়ে মানসিক চাপে ছিলেন রাকিব। এ সময় বন্ধু খোরশেদ আলম বাবু, মেহেদী হাসান সাগরসহ কয়েকজনের সঙ্গে মাদক সেবনের একটি ভিডিও গোপনে ধারণ করা হয়েছিল বলে তাঁকে জানিয়েছিলেন রাকিব।
মীমের অভিযোগ, ওই ভিডিও দেখিয়ে রাকিবের দূরসম্পর্কের চাচা শেখ সাহাব উদ্দিন তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরে গত ১০ জুলাই সাহাব উদ্দিনকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এরপরও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে রাকিবকে বারবার ব্ল্যাকমেইল করা হচ্ছিল। এসব কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গত ১৪ জুলাই রাকিব আত্মহত্যা করেন বলে দাবি করেন তাঁর স্ত্রী।
মীম আরও অভিযোগ করেন, রাকিবের মৃত্যুর পর থেকে তাঁর ব্যক্তিগত ও পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে তাঁকে ও তাঁর সন্তানদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় রাকিবের চাচা হেলাল উদ্দিন, মোশারফ হোসেনসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন রাকিবের পরিবারের অভিযুক্ত সদস্যরা। তাদের দাবি, রাকিবের আত্মহত্যার প্ররোচনার মামলায় মীম প্রধান আসামি। রাকিব হত্যার প্ররোচনার কারণে মীম স্বামীর অধিকার হারিয়েছেন। তাই স্বামীর অধিকার হারানোর পর তিনি কীভাবে স্বামীর বাড়িতে বসবাসের দাবি করেন, এমন প্রশ্নও তোলেন তারা।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাকিবের আত্মহত্যার ঘটনায় আদালতে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা রয়েছে। এ কারণে সংশ্লিষ্টদের আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নোয়াখালী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!