ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলিসহ দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ২৯ মার্চ ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলিসহ দুইজন আটক
আটক জুয়েল ও দিনাজ

ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দিতে রোববার ভোরে বিদেশি অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে করেছে র‍্যাব।

আটকরা হলেন- সদর উপজেলার সীতানগরের মো. জুয়েল রানা, নিউ মোড়াইল এলাকার মো. দিনাজ।

র‍্যাব-১৪ এর সিপিসি ভৈরবের অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন তথ্যের ভিত্তিতে শিমরাইলকান্দি শ্মশান ঘাটের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!