ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

বইমেলায় অধ্যাপক কামালের উপন্যাস ‘আমার দ্বিতীয় স্ত্রী’ 

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ২ ফেব্রুয়ারি ২০২৩
বইমেলায় অধ্যাপক কামালের উপন্যাস ‘আমার দ্বিতীয় স্ত্রী’ 
অধ্যাপক ড. এ এইচ এম কামালের নতুন উপন্যাস ‘আমার দ্বিতীয় স্ত্রী’। ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা-২০২৩ এ আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ এইচ এম কামালের নতুন উপন্যাস ‘আমার দ্বিতীয় স্ত্রী’। এটি তার দ্বিতীয় উপন্যাস। ‘হায়দার কামাল’ নামে পরিচিতি পেতে চান বলে তিনি এই বইয়ের মাধ্যমে হায়দার কামাল নামে আবির্ভূত হয়েছেন। 

ঘাসফুল প্রকাশনী থেকে প্রকাশিত বইটি বইমেলার ১৭০ ও ১৭১ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন মাইশা তাবাসসুম। 

বইটি সম্পর্কে লেখক বলেন, মনের খেলায় ফের পরাস্ত হয়ে এক ফোঁটা বেশি ভালোবাসা লাভের আশায় দেহে পুনঃপ্রেম জ্বরের যে কাঁপুনি ওঠে তার নাম দ্বিতীয় বিয়ে। মূলত এটি বহু দেহে মিলনের এক বৈধ পন্থার নাম। সামাজিক ও ধর্মীয় দায় কাটিয়ে খুঁত বাসনা চরিতার্থ করার একটি সহজ পথের নাম দ্বিতীয় বিয়ে। কিন্তু বাস্তবে পুনঃবিয়ে কি জীবন সুখের নিশ্চয়তা দেয়? তারই উত্তর একটি বাস্তব উদাহরণের মাধ্যমে এবং রসভরে উপস্থাপিত হয়েছে এই উপন্যাসটিতে। আশা করি এটি পড়ে পাঠকের মন ভরে উঠবে। 

Advertisement

প্রসঙ্গত, ২০২০ বইমেলায় তার প্রথম উপন্যাস ‘আলোর আঁধারে’ প্রকাশিত হয়। ‘আমার দ্বিতীয় স্ত্রী’ তার লেখা দ্বিতীয় উপন্যাস। উপন্যাসের পাশাপাশি গল্প, গান, কবিতা ও সায়েন্স ফিকশনের বেশ কয়েকটি পাণ্ডুলিপি আছে, যা তিনি ভবিষ্যতে প্রকাশ করবেন বলে জানিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!