এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরসহ র্যালিতে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আগে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপাচার্য।
সমাবেশে সমাজবিজ্ঞানকে ‘বহু সম্ভাবনাময় বিষয়’ হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, এই বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে প্রাসঙ্গিক বহু বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া যায়। সারা পৃথিবীতে এই বিষয়ের সমাদর আছে। তাই সম্ভাবনাময় এই বিষয়ে আরো গভীর ও মনোযোগের সঙ্গে ছাত্রদের পাঠ নিতে হবে।
.png)
বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা করার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্ববিদ্যালয়টির মান রক্ষা করা, ভাবমূর্তি রক্ষা করার দায়িত্বটা আমাদের প্রত্যেকের। তাতে শিক্ষার্থীদের লাভ হবে। কেননা ভাবমূর্তির ওপর বাইরের অনেক কিছু নির্ভর করে। যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ভালো সেখান থেকে পাশ করা যেকোনো শিক্ষার্থীর আলাদা একটা কদর থাকে।
সমাবেশে আরো বক্তব্য দেন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রিয়াজুল ইসলামসহ অন্যরা। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান।