ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

বনভোজনের আয়োজন করায় প্রধান শিক্ষক আটক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ১৯ মার্চ ২০২০
বনভোজনের আয়োজন করায় প্রধান শিক্ষক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে স্কুলে বার্ষিক বনভোজন আয়োজন করায় প্রধান শিক্ষককে আটক করা হয়েছে।  

রাজশাহী নগরের শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ে এ বনভোজনের আয়োজন করা হয়। 

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে বনভোজন বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় স্কুলের প্রধান শিক্ষক নিরাঞ্জন প্রামাণিককে আটক করা হয়।

Advertisement

রাজশাহীর ডিসি হামিদুল হক বলেন, ভুল শিকার করে এ ধরণের কাজ আর করবেন না এমন শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে, করোনাভাইরাস আতঙ্ক পুঁজি করে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে অভিযান চালিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে সাহেব বাজার এলাকায় অভিযান চালায় জেলার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম।

তিনি জানান, এ সময় পাইকারি বাজারে বাড়তি দামে চাল বিক্রির অভিযোগে রাজশাহীর শাহ মখদুম রাইস এজেন্সিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

সাহেববাজার জিরো পয়েন্টে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং দ্রব্যমূল্যর বাড়তি দাম না নেয়ার আহ্বান জানানো হয়। এ সময় করোনাভাইরাস নিয়ে সচেতনাতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!