ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা প্রকাশ, শীর্ষে যারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ৩১ আগস্ট ২০১৯
বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা প্রকাশ, শীর্ষে যারা
ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করেছে হ্যাপিনেস ইনডেক্স। এতে ২৮টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়া এবং কানাডায় ৮৬ শতাংশ মানুষ সুখী নিজেদের সুখি মনে করেন বলে যৌথভাবে এ দুটি দেশ সুখী দেশের তালিকায় শীর্ষ স্থান দখল করে।

৮৩ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থান আছে চীন, ব্রিটেন ৮২ শতাংশ নিয়ে তৃতীয়, ফ্রান্স ৮০ শতাংশ নিয়ে চতুর্থ, মার্কিন যুক্তরাষ্ট্র ৭৯ শতাংশ নিয়ে আছে ৫ম স্থানে। সৌদি আরব ও জার্মানি ৭৮ শতাংশ নিয়ে রয়েছে সপ্তম স্থানে এবং ভারত ৭৭ শতাংশ নিয়ে আছে নবম স্থানে।

Advertisement

ব্যক্তিগত সুরক্ষা, বন্ধুবান্ধব এবং জীবন নিয়ন্ত্রণের ধারণার ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়। আরামদায়ক জীবনযাপন, স্বাস্থ্য, আর্থিক অবস্থা এবং সামাজিক পরিচিতিও সুখী দেশের তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের ভালো থাকার ক্ষেত্রে শখ এবং আগ্রহও গুরুত্বপূর্ণ দুটি বিষয় বলে বিবেচিত হয়। এরই ক্রম অনুসারে প্রতিবছর তালিকা বের করে হ্যাপিনেস ইনডেক্স।

২০১৯ সালে এই এককের নিরিখে ২৮টি সুখী দেশের নাম শুক্রবার হ্যাপিনেস ইনডেক্সের রিপোর্টে প্রকাশ পেয়েছে। 

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!