ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২৬, ১০ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু
সংগৃহীত ছবি

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর রাতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন দুই বছরের বেশি সময় ধরে চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!