ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

আশুলিয়ায় কারখানায় শেখ হাসিনার জন্মদিন, গ্রেপ্তার ২

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় কারখানায় শেখ হাসিনার জন্মদিন, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতরে শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হলে শুনানি শেষে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘সিনটেক্স’ পোশাক কারখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার দুজন হলেন—পঞ্চগড়ের বোদা থানার নয়াপাড়া গ্রামের পবিজ উদ্দিনের ছেলে মো. রুবেল ইসলাম এবং বগুড়ার নন্দীগ্রাম থানার ধুন্দার গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. শাহিন। তারা দুজনই ওই কারখানায় সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার ভেতরে বাইরে থেকে লোকজন এনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি আয়োজন করা হয়। এতে কারখানার কর্মকর্তা-কর্মচারী ও বাইরের কয়েকজন ব্যক্তি অংশ নেন বলে পুলিশের দাবি। আয়োজনটির ভিডিও ধারণ করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল বলেও জানায় পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে কারখানায় অভিযান চালিয়ে রুবেল ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। রুবেল রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হলে শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!