ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে বাংলাদেশের আউয়াল নির্বাচিত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬
পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে বাংলাদেশের আউয়াল নির্বাচিত
সংগৃহীত ছবি

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রতিনিধি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পিকিং বিশ্ববিদ্যালয় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭-এ বিশ্বের ১৩তম অবস্থানে রয়েছে। কিউএসের প্রকাশিত তালিকাতেও বিশ্ববিদ্যালয়টির ১৩তম স্থান নিশ্চিত করা হয়েছে।

Advertisement

উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন ডা. আউয়াল। সংশ্লিষ্টদের দাবি, এতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন। নিয়ম অনুযায়ী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়।

নির্বাচনে ১৯ ভোট পেয়ে ডা. তৌহিদুর রহমান আউয়াল অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পেয়েছেন ১৭ ভোট। জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা পেয়েছেন ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম পেয়েছেন ৫ ভোট।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. আউয়াল বলেন, তাকে স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রিজভী আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের আস্থা রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। অন্যান্য দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলেও দাবি করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!