ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

জাসদের কার্যালয়ে আওয়ামী লীগের গোপন বৈঠক, আটক অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাসদের কার্যালয়ে আওয়ামী লীগের গোপন বৈঠক, আটক অর্ধশতাধিক
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক করছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখান থেকে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

ডিএমপির একটি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে গুলিস্তান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে, তাদের যাচাই-বাছাই চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছেন। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এখান থেকে তাদের আটক করা হয়। তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে বিষয়েও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!