[ শিল্প ও সাহিত্য ]
ফাহিম ফিরোজ-এর কবিতা
রেলওয়ের জায়গা ও আবুল
এই বাড়ি, দোকান আমার বরাদ্দ লইছে পিতায় কোনো খানে যামুনা এখন!
রেলওয়ের জায়গা বাড়ে ও কমে
যে টুকু দরকার নেয়, বাকিটা
ফেইলা রাখে। বোকা মানুষ সেখানেই
করিছে নির্মাণ কিছু
তুলিছে, ভাংগিছে দলাদল।
তার মনোগতি জানা বড় দায়... কখন কী বলে!
রেলের জায়গা বাড়ে ও কমে।
ইংরেজ করিছে এই সব
এখন আমরা
গুতাগুতি করে মরি।
.png)
এইতো আবুল মানে আবুলইলা। সাথে লিয়াকতও
হাত তালি ঘনঘন দিয়া কয় :
এই বাড়ি, দোকান আমার
বরাদ্দ লইছে পিতায়
কোনো খানে যামুনা এখন!
প্রধান অফিসার বলে:
এ ভাবে সব জমিন বেহাত হইবেক।
ধরো... ধরো ওদের কিন্তু ধরেনা
আবুল শেষে ঝুইলা রয়
চড়কের চরখি হয়ে!
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!