ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফগানদের বিপক্ষে আল-আমিনের ৪ উইকেট 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৩, ১ সেপ্টেম্বর ২০১৯
আফগানদের বিপক্ষে আল-আমিনের ৪ উইকেট 
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশ। টস ভাগ্যে দিনের শুরুতে ব্যাট কেরার সিদ্ধান্ত নেয় আফগানরা।

ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে আফগান ব্যাটসম্যানরা। সফরকারি দলের দুই ওপেনার ইহসানউল্লাহ আর ইব্রাহিম জাদরান ভালোই খেলতে থাকেন। ব্যাট হাতে ভোগাতে থাকেন বিসিবি একাদশের বোলারদের। দুজনই তুলে নেন নিজেদের হাফসেঞ্চুরি।

ইহসানউল্লাহ ৬২ এবং ইব্রাহিম ৫২ রান তোলার পর দলের অন্য ব্যাটসম্যানদের সুযোগ দিতে স্বেচ্ছায় অবসরে যান তারা। তাদের ওপেনিং জুটিতে আসে ১৩২ রান।

Advertisement

ছবি: সংগৃহীত

তারপরই যেন কিছুটা বিপদে পড়ে আফগানরা। পার্টটাইমার আল আমিনের অফস্পিন ভেল্কিতে ধুঁকতে থাকেন পরের ব্যাটসম্যানরা। একে একে চার ব্যাটসম্যানকে তুলে নেন আল আমিন। ১১ ওভার বল করে ২৬ রানে ৪টি উইকেট নিয়েছেন আল আমিন। সমান ওভারে মাত্র ১৫ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন সুমন।

ফলে ৭০ ওভার শেষে ১৮৭ রান তুলতে ৫ উইকেট হারায় আফগানরা। মোহাম্মদ নবী ৬ আর আফসার জাজাই শূন্য রানে ব্যাটিং করছেন।

বিসিবি একাদশ: 
ফারদিন হোসেন, সাব্বির হোসেন, আল-আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ রাব্বী, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব, ইরফান শুক্কুর।

আফগানিস্তান দল: 
ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, সৈয়দ সিরাজ, রশিদ খান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, মোহাম্মদ নবী, ইয়ামিন আহমাদজাই, শাপুর জাদরান, আফসার জাজাই, কায়েস আহমেদ, ইকরাম আলী খিল, জাভেদ আহমাদি, জহির খান, আসগর আফগান।   

ডেইলি বাংলাদেশ/সালি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!