[ আন্তর্জাতিক ]
৮৩ হাজার টাকার কয়েন দিয়ে যুবকের স্বপ্ন পূরণ
ছবি: সংগৃহীত
বহু বছরের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হলো যুবকের। তিল তিল করে জমানো ৮৩ হাজার টাকার কয়েন দিয়ে নিজের পছন্দের মোটরসাইকেল কিনলেন এক যুবক।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিওয়ালিতে নিজের জন্য উপহার কিনতে চেয়েছিলেন ভারতের মধ্যপ্রদেশের সাতানার যুবক রাকেশকুমার গুপ্ত। মোটরসাইকেল ডিলারের কাছে গিয়ে পছন্দ করেছিলেন প্রিয় মডেলটাই। ১২৫ সিসির ওই মোটরসাইকেলে রয়েছে ডিস্ক ব্রেকসহ নানা সুবিধা। মোটরসাইকেলটির দাম ৮৩ হাজার টাকা। শো-রুমে গিয়ে নিজের পছন্দের গাড়িটিই কিনেছেন রাকেশ।
মোটরসাইকেলে দাম মেটাতে তিনি ক্রেডিট কার্ড, ডিজিটাল অ্যাপ বা ইএমআই এর সাহায্যও নেননি। তিনি দাম মিটিয়েছেন নগদেই। তবে পুরোটাই খুচরোয়। ৫ টাকা ও ১০ টাকার কয়েন মিলে, মোট ৮৩ হাজার টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছেন রাকেশ।
বিপুল পরিমাণ খুচরো পয়সা গুনতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!