১৫ বছর আগে এই দিনে প্রথম যে ভিডিও ইউটিউবে আপ হয়েছিল
ইউটিউব সবার কাছে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। আধুনিক বিশ্বে টেলিভিশন, সিনেমা হল, আলোচনা, প্রদর্শনী সবই এখন ইউটিউবের দখলে। এটিকে অনেকে বিদ্যালয়ও বলে থাকেন। প্ল্যাটফর্মটির যাত্রার শুরুটা ছিল মজার। ১৫ বছর আগের ঠিক ২৩ এপ্রিল প্রথম একটি ভিডিও আপলোড করেন সহ-প্রতিষ্ঠাতা জায়েদ করিম। সেই ভিডিওটি আজ পর্যন্ত ৯০ মিলিয়ন লোক দেখেছেন। করিমের ইউটিউব চ্যানেলে ওই একটি ভিডিও আজও রয়েছে।-খবর সিএনএন’র।
২০০৫ সালের ওই ভিডিও-এর স্ক্রিনে করিমের যুবক চেহারা ভেসে উঠেছিল। তাকে অগোছালো চুলে স্ক্রিনে দেখা যায়।
ওই ভিডিওতে করিম বলেন, সব ঠিক আছে। সুতরাং আমরা কয়েকটি হাতির সামনে রয়েছি। এ প্রাণীগুলো মাঝে একটি শান্ত বিষয় আছে। তাদের সত্যিকার, সত্যিকার, সত্যিকার অর্থে লম্বা, আঁম (কথার মধ্যে স্বল্প বিরতি নিতে ইংলিশ ভাষাভাষিরা শব্দটি ব্যবহার করেন) শুঁড় রয়েছে।
.png)
তিনি আরো বলেন, এবং এটিই, এটিই শান্ত বিষয়।
এভাবেই সত্যিটা ঘটে গেল। এখন অনেক ইউটিউব ভিডিও বানানোর কারিগর ও আপলোডকরারীরা ‘সাবসক্রাইব টু মাই চ্যানেল অথবা লাইক, রেট, কমেন্টের আহবানের মতো বিষয়টি ভিডিওতে তিনি যুক্ত করেননি।
ভিডিও-এর শেষে তিনি সাধারণভাবে শেষ করেন। তিনি বলেন, এবং সবাই এখানে কথা বললে খুবই ভালো হবে।
এক বছর পর করিম ও তার সহযোগী প্রতিষ্ঠাতারা ‘মি এট দ্যা জু’ প্ল্যাটফর্মটি ১.৬৫ বিলিয়ন ডলারে গুগলের কাছে বিক্রি করে দেয়।
ইউটিউবের তথ্যানুযায়ী, এখন এই প্ল্যাটফর্মে দুই বিলিয়ন মানুষ প্রতি মাসে ঢুকে ব্যবহার করে। অতীতের এক যুগ ও অর্ধ যুগ অনেক ভালো ও খারাপ দেখেছে ইউটিউব।
খারাপের মধ্যে ছিল ঘৃণা সম্বলিত কথা যা বর্ণবাদকে উসকে দিয়েছিল। এতে পিউডাইপাই নামের একজন বড় ইউটিউব স্টারকে বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত করা হয়।
অন্যদিকে প্ল্যাটফর্মটি টিভির আসল সার্ভিস দিতে শুরু করে। সিনেমা দেখার একটি বড় স্থান হয়। এছাড়া ধীরে ধীরে সবধরণের কনটেন্ট আসতে থাকে। এখন প্রতিদিন এক বিলিয়ন ঘণ্টা ইউটিউবের কনটেন্ট দেখায় মগ্ন থাকেন ইন্টারনেট ব্যবহারকারীরা। যা করিমের ‘এট দ্যা জু’ থেকে শুরু হয়েছিল।