ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ খবর ]

হাত নয়, থুতু দিয়ে ফোন আনলক করলো তরুণী!

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৯:২৫, ২০ ডিসেম্বর ২০১৯
হাত নয়, থুতু দিয়ে ফোন আনলক করলো তরুণী!
ছবি: সংগৃহীত

হাত দিয়ে নয়, অভিনব পদ্ধতিতে এক তরুণী ফোনের পাসওয়ার্ড খুলে ফেলেছে। ওই ফোন আনলক করার ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের শহর সাভানা-র একটি রেস্তোরাঁয় ওই ভিডিও রেকর্ড হয়েছে। ফোন আনলক করা তরুণীর নাম জেসিকা। লন্ডনের একটি প্রকাশনী সংস্থা এ তথ্য জানিয়েছে। 

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, টেবিলে রাখা ফোনের কাছে মুখ নিয়ে যাচ্ছেন জেসিকা। মাত্র কয়েক ইঞ্চি উপর থেকে টাচ ফোনের কি প্যাডে নিজের থুতু দিচ্ছেন। একটি সংখ্যায় তা টাচ করালেন। একই কায়দায় পরের সংখ্যায় থুতু দিয়ে টাচ করলেন। একে একে মোট ছ’ বার কি প্যাডের সংখ্যায় টাচ করেন এভাবে থুতু দিয়েই। আর তাতেই খুলে যাচ্ছে ফোনের লক। শুধু তাই নয় এর পর ফোনের ক্যামেরা অ্যাপেও টাচ করেন থুতু দিয়েই। তাতে ফ্রন্ট ক্যামেরাও খুলে যায়।

টিকটকে আলপলোড হওয়া ভিডিওতে এখন পর্যন্ত লাইক পড়েছে অন্তত এক লাখ ৬০ হাজার। আর কমেন্ট পড়েছে প্রায় ২৭০০। সূত্র- আনন্দবাজার

ভিডিও দেখতে <<<এখানে >>>ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!