ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংড়ায় তিনদিনে শতাধিক মোটরসাইকেল আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ৫ এপ্রিল ২০২০
সিংড়ায় তিনদিনে শতাধিক মোটরসাইকেল আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের সিংড়ায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা এবং মানুষকে ঘরমুখী করার লক্ষ্যে সিংড়া থানা পুলিশের পক্ষ থেকে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযানে গত তিনদিনে প্রায় শতাধিক মোটরসাইকেল আটক এবং মোটরযান আইনে মামলা হয়েছে।

রোববার সকাল থেকে সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দীকির নেতৃত্বে বামিহাল, জামতলী, সিংড়া বাসস্ট্যান্ড এবং বাজারে অভিযান চালিয়ে ৪০টি মোটরসাইকেল আটক করা হয়।

Advertisement

ওসি জানান, বর্তমান বিশ্বে করোনাভাইরাসের কারণে সবাই ঝূঁকির মধ্য আছি। এ সময়ে মানুষকে ঘরে থাকা দরকার। সে লক্ষ্যে আমরা কাজ করছি।  গত তিনদিনে প্রায় শতাধিক মোটরসাইকেল আটক করে মোটরযান আইনে মামলা দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!