ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সাহসী ফটোশুটে ফের ঝড় তুললেন আমির কন্যা ইরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৬, ১৭ ডিসেম্বর ২০১৯
সাহসী ফটোশুটে ফের ঝড় তুললেন আমির কন্যা ইরা
ইরা খান

শুধু বলিউড তারকারা নন। নেটিজেনদের নজর এড়াতে পারেন না স্টারকিডরাও। কারিনা কাপুরের ছেলে তৈমুর, শাহরুখ কন্যা সুহানা খান ইতোমধ্যেই শিরোনামে এসেছেন একাধিকবার। এবার সেই তালিকায় প্রায়শই আসছেন আমির খানের মেয়ে ইরা খান। 

আমির কন্যা ইরা

ইতোমধ্যেই ‘ইউরিপিডেস মেডিয়া’ নামের একটি নাটক পরিচালনা করে খবরে এসেছিলেন ইরা। রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ফটোশুটের কয়েকটি ছবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ফের আলোচনা শুরু হয়েছে আমির কন্যাকে নিয়ে।

আমির কন্যা ইরা

আমির কন্যা ইরা

ফটোশুটের সেই ছবি শেয়ার করে ইরা খান লিখেছেন, হোয়াট আ ভিউ। ফটোগ্রাফি বাই রুবেজ নামের মুম্বাইয়ের এক সংস্থা তুলেছে সেই ছবি। সেখানে আমির কন্যাকে দেখা যাচ্ছে, বেগুনি রঙের পিঠখোলা গাউনে। সেই গাউন পরেই বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি।

পোস্টের একদিনের মধ্যে সেই সব ছবিতে পড়েছে প্রায় ৪০ হাজার লাইক।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!