ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

সারাদেশে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫, ২৪ মার্চ ২০২০
সারাদেশে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন বন্ধ
ট্রেন। ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে আগেই টিকেট বিক্রি হওয়ার কারণে এখনো আন্তঃনগর ট্রেন চালু রাখা হয়েছে।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে বিভাগের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মিয়া জাহান।

তিনি জানান, সোমবার মধ্যরাত থেকে এ নির্দেশ জারি করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত নির্দেশনা বলবৎ থাকবে। আগেই টিকেট বিক্রি হওয়ার কারণে বর্তমানে শুধু আন্তঃনগর ট্রেন চালু রয়েছে।

Advertisement

মিয়া জাহান বলেন, আন্তঃনগর ট্রেন বন্ধের ব্যাপারে মঙ্গলবার একটি সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!