[ দেশজুড়ে ]
সাভারে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতাররা হলো- কবির হোসেন (৪১), ইউসুফ (২৮) ও মোঃ রনি (২৪)।
বৃহস্পতিবার র্যাব-৪ এর সিনিয়র পুলিশ সুপার মো: সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন, ১৯৫ টি ইয়াবা এবং নগদ দুই হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
.png)
জানা গেছে, আসামিরা দীর্ঘদিন সাভার এলাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারী দরে মাদক বিক্রয় করে আসছিল।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!