[ দেশজুড়ে ]
সাভারে হেরোইনসহ গ্রেফতার চার
হেরোইনসহ গেফতার চার মাদক ব্যবসায়ী
সাভার মডেল থানার উলাইল এলাকা থেকে ১৩০ গ্রাম হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চাকমা এ তথ্য জানান। গ্রেফতাররা হলো- নজরুল ইসলাম (৫০), সোহাগ (৩৩), সোহেল (৩২), ভোলন (২৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন জায়গা থেকে হেরোইন সংগ্রহ করে বিশেষ কায়দায় সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!