ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ৯টি সোনার বারসহ আটক ১

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮:৩২, ১০ মার্চ ২০২০
সাতক্ষীরায় ৯টি সোনার বারসহ আটক ১
সাতক্ষীরায় বিজিবির অভিযানের আটক সোনার বার। ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১ কেজি ১৪৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম (৯টি সোনার বার) সোনাসহ একজনকে আটক করা হয়েছে। তার নাম মো. মিলন মিয়া (২৮)।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাংগা বিওপির মাদক বিরোধী অভিযানে এই সোনা আটক করা হয়।

টহল কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে ১ কেজি ১৪৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম সোনাসহ মিলন মিয়াকে আটক করে। মিলনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামে। 

Advertisement

আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ এবং জব্দ করা সোনার বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!