[ দেশজুড়ে ]
সরকারি নির্দেশ অমান্য করায় টাঙ্গাইলে লাঠিচার্জ
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশ অমান্য করায় লাঠিচার্জ শুরু করেছে পুলিশ।
বুধবার দুপুরে ভূঞাপুরের বিভিন্ন স্থানে আইন অমান্য করে ঘরের বাইরে অযাচিত চলাফেরা, মাস্ক পরিধান না করা এবং দোকানপাট খোলা রাখায় এই লাঠিচার্জ করা হয়।
ভূঞাপুর থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, আমরা সাধারণ মানুষের মাঝে বেশ কিছুদিন ধরে সচেনতামূলক প্রচার ও ঘরে থাকার অনুরোধ করে আসছিলাম। এরপরেও কিছু মানুষ অযাচিত ঘোরাফেরা করছিলেন। তাদের ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশ অমান্য করায় সতর্ক করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!