ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রেষ্ঠ সভাপতির অ্যাওয়ার্ড পেলেন শাহাজাদা এমরান

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২, ২২ ডিসেম্বর ২০১৯
শ্রেষ্ঠ সভাপতির অ্যাওয়ার্ড পেলেন শাহাজাদা এমরান
ছবি: ডেইলি বাংলাদেশ

এপেক্স বাংলাদেশের জেলা-৮ এর শ্রেষ্ঠ সভাপতি হয়েছেন এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি এপে. শাহাজাদা এমরান।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার এম.এ মালেক কনভেনশন হলে এপেক্স বাংলাদেশের জেলা-৮ এর সম্মেলনে ২০১৯ সালের কাজের মূল্যায়নে শ্রেষ্ঠ নির্বাচিত হন তিনি।

পরে এপেক্স বাংলাদেশের সহ-সভাপতি এপে. নিজাম উদ্দিন পিন্টুসহ জাতীয় নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

Advertisement

শাহাজাদা এমরান ২০১১ সালে এপেক্স ক্লাব অব কুমিল্লার মাধ্যমে এপেক্স আন্দোলনে যোগ দেন। তিনি বিভিন্ন সময়ে এপেক্স ক্লাব অব কুমিল্লার পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর, জুনিয়র সহ-সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২৬ নভেম্বর এপেক্স ক্লাব অব কুমিল্লার ৪৫তম বার্ষিক সাধারণ সভায় তিনি ২০১৯ সালের জন্য সভাপতি নির্বাচিত হন।

এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি নির্বাচিত হয়েই এ বছরের জাতীয় সভাপতি এম এ কাইয়ুম চৌধুরীর থিম ‘BE THE DIFFERENT’ বাস্তবায়ন ও এপেক্স বাংলাদেশকে নতুন কিছু দেয়ার লক্ষ্যে সততা, দক্ষতা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এপে. শাহাজাদা এমরান।

এপে. শাহাজাদা এমরান এপেক্স বাংলাদেশের প্রথম ক্লাব প্রেসিডেন্ট এবং একমাত্র এপেক্সিয়ান যিনি এপেক্স বাংলাদেশের ৫৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত এপেক্স বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রোড়পত্রের পরিকল্পনা এবং সম্পাদনা করেন। এছাড়া তিনি ২০১৯ সালে এপেক্স বাংলাদেশের জাতীয় লিডারশিপ ট্রেনিংয়ে বেস্ট গ্রুপ লিডার নির্বাচিত হওয়াসহ কয়েকটি পুরস্কার লাভ করেছেন।

শাহাজাদা এমরান পেশাগত জীবনে ২৫ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত। তিনি বর্তমানে দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক মানবকন্ঠ, ডেইলি বাংলাদেশ, দি বাংলাদেশ টুডে’র কুমিল্লা প্রতিনিধি, কুমিল্লার জমিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!