[ বিনোদন ]
শাকিবের কাছে সানির প্রশ্ন
শাকিব খান ও ওমর সানি
করোনাভাইরাসের কারণে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এই ভাইরাসে বেশ কয়েক জন মারাও গেছেন। এরইমধ্যে অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। আবার অনেকেই রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এদিকে বাংলা চলচ্চিত্রের এক সময়ের সুপারস্টার ওমর সানির ফ্যান ক্লাবের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি এক ভিডিও বার্তায় ওমর সানি বলেন, এই সময় সবার উচিত নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা৷ মানুষের পাশে দাঁড়ানো। চলচ্চিত্রের অনেকেই নানা ভাবে এগিয়ে এসেছেন। আমি তাদের অভিনন্দন জানাই।
.png)
তিনি বলেন, অনেকেই বলছে সহযোগিতার ছবি ফেসবুকে প্রকাশ করা উচিত নয়। আমিও তাই মানি। তবে বিশ্বায়ণের এই যুগে কেউ একজনের সহযোগিতা দেখে অন্যজন এগিয়ে এলে তাতে ক্ষতি কি?
শাকিব খানের প্রসঙ্গ টেনে ওমর সানি বলেন, শাকিব তুই বর্তমানে বাংলাদেশর সুপারস্টার। দেশের এই সময় তুই চুপ কেনো? আল্লাহ তোকে সামর্থ দিয়েছে? আমাদের আয়ের থেকে অনেক বেশি আয় তোর। শাকিব তোর উচিত দেশের এই সময় এগিয়ে আসা।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!