[ বিনোদন ]
লকডাউনের মধ্যেই আজ বিয়ে করছেন অভিনেতা নিখিল
নিখিল সিদ্ধার্থ ও ডা. পল্লবী শর্মা
করোনাভাইরাসের জেরে ভারতজুড়ে লকডাউন চলছে। এর মধ্যেই এক চিকিৎসককে বিয়ে করছেন তেলেগু সিনেমার অভিনেতা নিখিল সিদ্ধার্থ। কনে নিখিলের দীর্ঘ দিনের বন্ধু ডা. পল্লবী শর্মা।
বৃহস্পতিবার হায়দরাবাদে নিখিলের বাগানবাড়িতে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৬ এপ্রিল সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল নিখিল সিদ্ধার্থ ও পল্লবী শর্মার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিয়ে স্থগিত রেখেছিলেন দুই পরিবার। তবে এখন উপায় না পেয়ে আজ বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০০৩ সালে তেলেগু ভাষার ‘সম্ভ্রম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ভাষার ‘হ্যাপি ডেজ’ সিনেমায় অভিনয় করে সুনাম কুড়ান তিনি। এ পর্যন্ত নিখিল অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!