ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ খবর ]

রাণীনগরে সেই নার্সের সংস্পর্শে আসা আরো তিনজন করোনায় আক্রান্ত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ২৯ এপ্রিল ২০২০
রাণীনগরে সেই নার্সের সংস্পর্শে আসা আরো তিনজন করোনায় আক্রান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে করোনায় আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা তিনজনসহ নতুন করে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্ত বেড়ে ছয়জন হলো।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএইচএম ইফতেখারুল আলম খান।

তিনি জানান, সকালে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাব থেকে নতুন পাঁচজনের পজিটিভ রিপোর্ট আসে। তাদের মধ্যে তিনজন হাসপাতালের স্টাফ ও দুইজন ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত।

ডা ইফতেখারুল আলম আরো জানান, এ নিয়ে উপজেলায় আক্রান্ত বেড়ে ছয়জন হয়েছে। ২৩ এপ্রিল উপজেলা হাসপাতালের এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হন। ২৪ এপ্রিল তার সংস্পর্শে আসা ৬৮ জনের নমুনা সংগ্রহ করে রামেকে পাঠানো হয়। তাদের মধ্য থেকেই পাঁচজনের পজিটিভ রিপোর্ট আসে। নতুন আক্রান্তদের পরিবারকে লকডাউন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!