ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনায় নার্স আক্রান্তের ঘটনায় হাসপাতাল কোয়ার্টার লকডাউন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি   
প্রকাশিত: ১৫:২৭, ২৪ এপ্রিল ২০২০
করোনায় নার্স আক্রান্তের ঘটনায় হাসপাতাল কোয়ার্টার লকডাউন
করোনায় নার্স আক্রান্তের ঘটনায় হাসপাতাল কোয়ার্টার লকডাউন

নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সিভিল সার্জন ও রাণীনগর ইউএনও। 

করোনায় আক্রান্ত নার্স রাণীনগর উপজেলার বাসিন্দা। তিনি হাসপাতালের কোয়ার্টারেই থাকেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন হাসপাতালের ওই কোয়ার্টার লকডাউন ঘোষণা করেছে।

নওগাঁর সিভিল সার্জন আ.ম আখতারুজ্জামান জানান, ওই নার্স গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। মঙ্গলবার তার নমুনা রামেকে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। 

নওগাঁ জেলায় এই প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, ২০ এপ্রিল হাসপাতালের তিনজন নার্সের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দুইজনের রিপোর্ট হাতে আসে। এতে ২৫ বছর বয়সী একজন নার্সের করোনা সনাক্ত হয়েছে। তাকে কোয়ার্টারে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!