[ করোনাভাইরাস ]
নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় এটিই প্রথম।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান। আক্রান্ত ওই নার্স উপজেলার খাগড়া গ্রামের বাসিন্দা।
সিভিল সার্জন আখতারুজ্জামান জানান, কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই নার্স। মঙ্গলবার তার নমুনা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তার নমুনা পজিটিভ আসে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!