ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

সেই নার্সের সংস্পর্শে আসা ৬৮ জনের নমুনা সংগ্রহ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ২৫ এপ্রিল ২০২০
সেই নার্সের সংস্পর্শে আসা ৬৮ জনের নমুনা সংগ্রহ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাণীনগর

নওগাঁর রাণীনগরে করোনাভাইরাসে আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা স্বামী, সন্তানসহ ৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শুক্রবার ও শনিবার দুই দিনে এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ.এইচ.এম ইফতেখারুল আলম খান।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই নার্স হাসপাতালের কোয়ার্টারে থাকেন। তাকে কোয়ার্টারে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। এ কারণে তার স্বামী-সন্তান ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ ৬৮ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!