[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ফেনসিডিলসহ আটক ২
ছবি : ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের মুক্তাগাছায় মঙ্গলবার অভিযান চালিয়ে ৯০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর বাজার সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-শাহীন আলম ও রেজাউল ইসলাম।
বিকেলে র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
র্যাব-১৪ এর অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল উপজেলার রামচন্দ্রপুর বাজার সড়কে একটি চালের ট্রাক আটক করে। এ সময় চালক ও হেলপার গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। তখন শাহীন আলম ও রেজাউল ইসলামকে আটক করে র্যাব সদস্যরা। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৯০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!