[ ধর্ম ]
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির টাকা হালাল হবে কি?
ইসলামি প্রশ্নোত্তর
প্রতীকী ছবি
প্রশ্ন: অনেক ব্যবসায়ীকে দেখা যায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে। দেশের আইন অনুযায়ী এ রকম পণ্য বিক্রি করা নিষেধ। আমি জানতে চাচ্ছি, এ রকম ব্যবসার টাকা হালাল হবে কি না?
উত্তর: বিক্রেতার জন্য পণ্যের মেয়াদোত্তীর্ণের কথা গোপন করা বৈধ নয়। ক্রেতাকে ধোঁকা দেয়ার নামান্তর। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমার উম্মতের দলভুক্ত নয়। (তিরমিযি ১৩১৫)।
হজরত ওসিলা ইবনে আসকা থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, যেই ব্যক্তি ত্রুটিযুক্ত জিনিস বিক্রি করল কিন্তু ক্রুটির কথা উল্লেখ করল না, সে সর্বদা আল্লাহর অসন্তোষ এবং ফেরেশতাদের অভিশাপের মাঝে থাকবে। (ইবনে মাজা ২২৪৭)।
.png)
এরপরও যদি তা করে তাহলে বিক্রয় সহিহ হয়ে যাবে এবং টাকা হালাল হবে। কিন্তু সে কঠিন গুনাহগার হবে। (আদ্দুররুল মুখতার: ৭/২২৯, আল বাহরুর রায়েক:৬/৫৮,খুলাছাতুল ফতওয়া:৩/৬৬, ফতাওয়ায়ে হিন্দিয়া ৩/২১০, ফতাওয়ায়ে উসমানি:৩/১০২)।
ডেইলি-বাংলাদেশ/আরএজে/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!