ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আইপিএল নিলামে অবিক্রীত মুস্তাফিজও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০০, ১৯ ডিসেম্বর ২০১৯
আইপিএল নিলামে অবিক্রীত মুস্তাফিজও
ফাইল ফটো

আইপিএলে নিজের অভিষেক আসরেই এক প্রকার হৈ চৈ ফেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার ছিল বিশেষ ভূমিকা। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন কাটার মাস্টার। তবে এবারের আইপিএল নিলামে আর দল পেলেন না তিনি। রয়ে গেলেন ‘আনসোল্ড’।

ইনজুরি প্রবণতার কারণে আইপিএলের গত আসরে মুস্তাফিজকে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবারের নিলামে অংশগ্রহণে কোনো বাঁধা ছিল না। কিন্তু অফ ফর্মের ফিজকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ প্রকাশ করেনি। 

২০২০ আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি রুপি। তার পাশাপাশি দল পাননি আরেক টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।  

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!