[ খেলা ]
এবারের আইপিএলে সর্বোচ্চ মূল্য কামিন্সের
ফাইল ফটো
অপেক্ষার পালা শেষ। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আসন্ন আইপিএলের নিলাম প্রক্রিয়া। এরই মাঝে দল পেয়েছেন বেশ কিছু ক্রিকেটার। কলকাতায় বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয় প্লেয়ার্স ড্রাফট। এবারের আইপিএল নিলামে সবচেয়ে দামী খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
নিলামে কামিন্সের নাম আসা মাত্রই ঝাঁপিয়ে পড়ে দলগুলো। বলের পাশাপাশি ব্যাট হাতেও শেষদিকে বেশ কার্যকর তিনি। নিলামের একপর্যায়ে হয়তো আইপিএলে রেকর্ড মূল্যে দল পাওয়ার কথাও মনে এসেছিল অনেকের। কারণ তাকে যেকোনো মূল্যে নিতে বদ্ধপরিকর ছিল কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।
শেষ পর্যন্ত আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১৫.৫০ কোটি মূল্যে বিক্রি হন কামিন্স। সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়ার রেকর্ড ভারতীয় যুবরাজ সিংয়ের। ২০১৫ আইপিএলে রাকে ১৬ কোটি দিয়ে কিনেছিল দিল্লী ক্যাপিটালস।
এবারের নিলামে অংশ নিচ্ছে আট ফ্র্যাঞ্চাইজি। এগুলো হলো চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!