মুখ ও চিবুকের মেদ ঝরানোর সহজ উপায়
অনেকেই শারীরিকভাবে ফিট হলেও মুখ বেশ ভারী দেখায়। আবার শরীরের ওজন বাড়লেও অনেকের মুখে চর্বি জমা হতে থাকে।
বিশেষ করে ডাবল চিনের সমস্যায় নারীদের পাশাপাশি পুরুষরাও ভুগে থাকেন। এতে করে মুখের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়। এছাড়াও বয়স্ক দেখায়। আর ডায়েট করে শরীরের মেদ ঝরানো গেলেও মুখের চর্বি গলানো যায় না। এজন্য প্রয়োজন নিয়মিত মুখের ব্যায়াম। মুখের চারটি ইয়োগার মাধ্যমে আপনি খুব সহজেই মুখের মেদকে গায়েব করতে পারবেন।
১. মাছের মতো ঠোঁটগুলো করুন। অনেকেই সেলফি তোলার সময় ঠোঁট পাউট করে, ঠিক তেমন। এটাকে বলা হয় ফিশ ফেস। ডাবল চিন থেকে রেহাই পেতে এই ইয়োগা পোজটি বেশ কার্যকর। ঠোঁট ৩০ সেকেন্ডের জন্য এই অবস্থানে রাখুন। আবার স্বাভাবিক করে পুনরায় ফিস ফেস করুন অন্তত চার থেকে পাঁচ বার।
.png)
২. এই ফেসিয়াল ব্যায়ামটির জন্য আপনাকে উপরের দিকে তাকাতে হবে। এটাকে ডাম্বেল টেকনিক বলা হয়। খুবই সহজ একটি ব্যায়াম এটি। এজন্য শুধু উপরের দিকে তাকিয়ে থাকুন ১৫ সেকেন্ড। আবার মুখ নামিয়ে ফেলুন। এভাবে তিন থেকে চারবার করুন। ডাবল চিন তো দূর হবেই সঙ্গে মুখের চর্বিও গলতে শুরু করবে।
৩. মুখ যেভাবে কুলকুচি করা হয় সেভাবেই এই ব্যায়ামটি করতে হবে। একে বলা হয় মাউথওয়াশ টেকনিক। তবে মুখে পানি বা মাউথওয়াশ কোনোটিই থাকবে না। কুলকুচি করার ভঙ্গিতে প্রথমে বাম দিকে ও পরে ডানদিকে এভাবে করুন। এটি কমপক্ষে ২০ থেকে ৩০ সেকেন্ডের জন্য করুন।
৪. হাসির ভঙ্গিতে চোয়াল শক্ত করে রাখুন। আবার খুব চাপ প্রয়োগ করবেন না। এভাবে ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য অবস্থানটি ধরে রাখুন। কমপক্ষে চারবার একইভাবে ব্যায়ামটি করুন। নিয়মিত এই ব্যায়ামগুলো গালের চর্বি দূর করে সঙ্গে ডাবল চিবুকের সমস্যাও দূর করবে।
সূত্র: টাইমসঅবইন্ডিয়া