ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মতলবে এতিমখানার ছাদ ধসে আহত ৩৫

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ২৪ নভেম্বর ২০১৯
মতলবে এতিমখানার ছাদ ধসে আহত ৩৫
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলবের একটি এতিমখানার ছাদ ধসে ৩৫ জন আহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ফরাজিকান্দি এতিমখানায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের একজনের অবস্থা গুরুতর। বাকিরা আপাতত শঙ্কামুক্ত।

ওই মাদরাসার শিক্ষার্থীরা জানান, এতিমখানার দোতলার বারান্দার করিডোরে রাতে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিসভা চলছিল। তাতে নির্দেশনা দিচ্ছিলেন শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ হোসেন। হঠাৎ করিডোরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মতলব উত্তর ও দক্ষিণে ২২ জন, চাঁদপুর জেনারেল হাসপাতালে ১২ জন এবং আশঙ্কাজনক অবস্থায় আরো একজনকে ঢাকায় নেয়া হয়।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. এ কে এম মাহবুবুর রহমান ও চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে ৩৪ জন আপাতত আশঙ্কামুক্ত। অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় এতিমখানার শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ হোসেনও আহত হন।

দুর্ঘটনার পর ডিসি মো. মাজেদুর রহমান খান, এসপি মাহবুবুর রহমান, ইউএনও শারমিন আক্তারসহ প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএস/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!