ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ব্রাভোর সঙ্গে যা করে ভক্তদের সন্তুষ্ট করলেন সানি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫১, ১ ডিসেম্বর ২০১৯
ব্রাভোর সঙ্গে যা করে ভক্তদের সন্তুষ্ট করলেন সানি
সানি ও ব্রাভো

বলিউডের আলোচিত তারকা সানি লিওন। এবার ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর বিখ্যাত গান চ্যাম্পিয়ন এর তালে তালে নেচেছেন সানি লিওন। 

সানি এবং ব্রাভোর ওই মঞ্চ কাঁপানো ভিডিও ইনস্টায় আসতেই হই-চই শুরু গেছে। এতে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। মুহূর্তেই লাইক-স্ট্রাইক-কমেন্টে উপচে পড়ে ইনবক্স।

ব্রাভো এবং সানি সম্প্রতি 'সানবার্ন ফেস্টিভ্যালের' অংশ নিয়েছিলেন। ভক্তরা ক্রিকেটের সঙ্গে বলিউডের তারকাকে পেয়ে বেজায় খুশি। তাই দেখে বেশ মজাও পান। সঙ্গে সঙ্গে এর কিছুটা অংশ ভিডিও করে  সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। 

কানাডীয়-আমেরিকান অভিনয়শিল্পী সানি লিওন ২০১৩ সালে পর্নোশিল্প থেকে অবসরের ঘোষণা দেন। এরপর বলিউডে অভিনয় শুরু করেন।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল থেকে অবসর নিলেও টি-টোয়েন্টির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন ব্রাভো। ২০১০ সালে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন। আর ওয়ানডে খেলেছেন ৪ বছর আগে। গত অর্ধ যুগের মধ্যে নিজেকে টি-টোয়েন্টির খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই অলরাউন্ডার।

ভিডিও দেখতে <<<এখানে >>> ক্লিক করুন
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!